সড়কে প্রাণ গেল মা-মেয়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বাসের চাপায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার মাঝকান্দি-আলফাডাঙ্গা সড়কে উপজেলার সাতৈর বাজারসংলগ্ন জেআইবিএস সিনিয়র মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন সাতৈর ইউনিয়নের মজুরদিয়া গ্রামের মৃত সরোয়ার হোসেনের স্ত্রী সামসুন্নাহার (৩২) ও তাঁর মেয়ে ইমা (৪)। জানা গেছে, কয়েক দিন ধরে সামসুন্নাহার জ্বরে ভুগছিলেন। গতকাল তিনি তাঁর বোন ফরিদা (১৯) ও মেয়ে ইমাকে নিয়ে সাতৈর বাজারে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। ওই মাদ্রাসার সামনে পৌঁছালে ফরিদপুর থেকে বোয়ালমারীগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই ইমা মারা যায়। আহত সামসুন্নাহার ও তাঁর বোন ফরিদাকে উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে সামসুন্নাহারের মৃত্যু হয়।