প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডিতে আবাহনী মাঠের পাশের সড়কে ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা হয়েছে। স্থানীয় লোকজনের অভিযোগ, সড়কের এই অংশে ময়লা-আবর্জনা ফেলেন পথচারী ও ভ্রাম্যমাণ ফল বিক্রেতারা। কিন্তু তা নিয়মিত পরিষ্কার করেন না পরিচ্ছন্নতাকর্মীরা। গত সোমবার বৃষ্টিতে পুরো সড়কে ময়লা ছড়িয়ে পড়ে।
সিটি করপোরেশনের বক্তব্য
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাকির হোসেন গতকাল মঙ্গলবার বলেন, প্রতি রাতেই তাঁর ওয়ার্ডের বর্জ্য পরিষ্কার করেন পরিচ্ছন্নতাকর্মীরা। আবাহনী মাঠের পাশে ময়লা-আবর্জনার বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন। ময়লা থাকলে আজ রাতেই পরিষ্কারের ব্যবস্থা করা হবে।