সড়কে ব্যারিকেড দিয়ে গণডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া-নওগাঁ সড়কের বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বাবুর বাগান নামক স্থানে সোমবার দিবাগত রাতে গাছ কেটে ব্যারিকেড দিয়ে দূরপাল্লার কোচ, মাইক্রোবাস ও ট্রাকে গণডাকাতির হয়েছে। পুলিশ ডাকাত সন্দেহে ওই এলাকার এক ব্যক্তিকে আটক করেছে।স্থানীয় ব্যক্তিরা জানায়, রাত ১১টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়ার লাল ব্রিজের পশ্চিম পাশে বাবুর বাগানের কাছে একদল ডাকাত সড়কের পাশের গাছ কেটে ব্যারিকেড দেয়। এ সময় ঢাকা থেকে আসা নওগাঁগামী বাবলু এন্টারপ্রাইজ প্রথম ডাকাতের কবলে পড়ে। এর পরই নওগাঁ থেকে ঢাকাগামী দূরপাল্লার কোচ হানিফ এন্টারপ্রাইজ, শাহ সুলতান এন্টারপ্রাইজ, দুটি মাইক্রোবাস ও চার-পাঁচটি ট্রাকে ডাকাতেরা হামলা চালায়। এ সময় কয়েকজন যাত্রীকেও মারধর করা হয়। আমাদের আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি জানান, গতকাল ভোরে ‘ভোর বেলায় ছিনতাই’ পার্টির তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আক্কেলপুর-জয়পুরহাট সড়কের মাতাপুর চৌমাথা মোড়ে ছিনতাইয়ের প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় ব্যক্তিরা তাঁদের ধাওয়া করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন পাঁচবিবি উপজেলার কোটাহারা গ্রামের বিপ্লব (২২), বরুন গ্রামের সাখাওয়াত হোসেন (২৬) ও রতনপুর গ্রামের বাবু (২৪)।