সড়কে ভাঙন, সরাসরি যান চলাচল বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ি ঢলে কক্সবাজারের মহেশখালী উপজেলার গোরকঘাটা-জনতাবাজার সড়কের বিভিন্ন স্থানে ভেঙে যাওয়ায় চার দিন ধরে এই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় লোকজন।গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া, ধলঘাটপাড়া, কালালিয়াকাটা, কেরুনতলী ও ছনখোলাপাড়া এবং কালারমারছড়া ইউনিয়নের আধারঘোনা, নোনাছড়ি, ঝাপুয়া ও চালিয়াতলি এলাকায় সড়কের বিভিন্ন স্থানে ভেঙে গেছে। এতে সরাসরি যান চলাচল বন্ধ রয়েছে।স্থানীয় লোকজন বলেন, পাহাড়ি ঢলের কারণে সড়কের বিভিন্ন স্থানে ভেঙে যায়। এ কারণে ছয়টি স্থানে গাড়ি পরিবর্তন করে যাতায়াত করতে গিয়ে তাঁরা ভোগান্তির শিকার হচ্ছেন। ভাঙা সড়কের অজুহাত দেখিয়ে বিভিন্ন যানবাহনের চালকেরা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছেন।