সড়কে মাটি ফেলায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরে মহাসড়কে মাটি ফেলে যানবাহনের চলাচল ঝুঁকিপূর্ণ করার অপরাধে জিয়াউল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম মোবারক হোসেন। গতকাল মঙ্গলবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের পটুয়াপাড়া এলাকায় মাটি ফেলায় সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে যায়।

নাটোর শঙ্করগোবিন্দ চৌধুরী স্টেডিয়ামের ভবন নির্মাণে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জিয়াউল ইসলামকে এই জরিমানা করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানটি ভবন নির্মাণের জন্য মাটি ভরাট করতে গিয়ে সড়কে মাটি ফেলে। পরে বৃষ্টির পানিতে কাদা হয়ে সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। নির্বাহী হাকিম মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।