সড়কে হাঁটু জল
টানা বর্ষণে চট্টগ্রাম নগরের অনেক সড়ক তলিয়ে গেছে। কোনো কোনো সড়কে পানি হাঁটু ছাড়িয়ে গেছে। এসব সড়কে চলতে গিয়ে বিপাকে পড়ছেন নগরবাসী। অনেক সময় ইঞ্জিনে পানি ঢুকে গাড়ি বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। ছবিগুলো আজ চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়ক থেকে তোলা।

নগরের প্রবর্তক মোড় এলাকায় পানি ঠেলে চলছে গাড়ি।

বাড়ির সামনের সড়কে হাঁটু জল। এর মধ্যেই চলাচল।

ঘরের মধ্যেও হাঁটু জল। ছবিটি আজ বেলা ১১টার দিকে নগরের ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া এলাকা থেকে তোলা।

জল ঠেলে চলতে গিয়ে বিপাকে মানুষ।

সড়কে হাঁটু জল। সেখানেই মাছ ধরতে ব্যস্ত দুরন্ত বালকেরা। ছবিটি আজ সকালে উত্তর কাট্টলী বিশ্বাস পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তোলা।

ইঞ্জিন বন্ধ হয়ে বিপাকে সিএনজি চালিত অটোরিকশা চালক।

ঘরের মধ্যেও হাঁটু জল।

সড়কে হাঁটু জল হলেও বসে নেই মানুষ।

দুর্ভোগে মানুষ।

সড়কের ওপরের পানি ঠেলে চলছে গাড়ি।

পানি ঠেলে চলছে গাড়ি।