সড়কেই সাইকেল স্টান্ট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যস্ত সড়ক। চলছে গাড়ি। সড়কের এক পাশে চলছিল একদল কিশোরের সাইকেল স্টান্ট।

কয়েকজন করছেন ভিডিও। আজ বিকেল পাঁচটার দিকে রাজধানীর কাফরুল থানার সামনের সড়কে এমন দৃশ্য দেখা গেছে।

এভাবে ঝুঁকি নিয়ে সড়কে সাইকেল স্টান্টের কারণ জানতে চাইলে কয়েকজন কিশোর জানায়, সাইকেল স্টান্ট করার মতো কোনো মাঠ নেই।

এ জন্য প্রায় প্রতিদিন বিকেলে সড়কেই স্টান্টের চর্চা করে তারা।

‘বড় মাঠ’ বলে যে একটি মাঠ আছে এলাকায়, এটাও বালুতে ভরা। সাইকেল স্টান্ট দূরে থাক, মাঠটি খেলারও অনুপযোগী বলে জানায় কিশোরেরা।
