সড়কের এক পাশ বন্ধ করে মন্ত্রী-মেয়রকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আরাকান সড়ক এলাকার হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজের সামনের সড়কের এক পাশ বন্ধ করে শুক্রবার বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রী ও সিটি করপোরেশনের মেয়রকে গণসংবর্ধনা দেওয়া হয়। অপর পাশের সড়কে মিছিল আসার যান চলাচল বন্ধ থাকে। ছবিটি বিকেল ৪টার দিকে তোলা। ছবি: জুয়েল শীল

চট্টগ্রাম নগরের ব্যস্ততম আরাকান সড়কের এক পাশ বন্ধ করে আজ শুক্রবার বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি ও সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। তবে সাপ্তাহিক ছুটির দিনে সড়কে যানবাহনের সংখ্যা কম থাকলেও দুর্ভোগের সৃষ্টি হয়। তবে যাত্রীদের দুর্ভোগের জন্য আয়োজকেরা দুঃখ প্রকাশ করেন। 

চান্দগাঁও নাগরিক উন্নয়ন কমিটি নগরের চান্দগাঁও এলাকার হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজের সামনের সড়কের এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্যানেল মেয়র জোবাইরা নার্গিস খান ও চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর মো. সাইফুদ্দিন খালেদকেও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানমঞ্চ স্থাপনের জন্য গতকাল বৃহস্পতিবার রাত ১১টা থেকে সড়কের পশ্চিম পাশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
অনুষ্ঠানে মন্ত্রী নুরুল ইসলাম বলেন, আমি চান্দগাঁও এলাকায় এত মানুষ দেখে অভিভূত হয়েছি। রাস্তাঘাট সব বন্ধ হয়ে গেছে। এই অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ করতে হবে। না হলে গাড়িগুলো আটকে থাকবে। তিনি চান্দগাঁও, মোহরা ও বাকলিয়া এলাকায় আরও শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করার আশ্বাস দেন।

চট্টগ্রামে হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজের সামনের সড়কের এক পাশ বন্ধ করে শুক্রবার বিকেলে প্রবাসী কল্যাণ মন্ত্রী ও সিটি করপোরেশনের মেয়রকে গণসংবর্ধনা দেওয়া হয়। অপর পাশের সড়কে মিছিল আসার যান চলাচল বন্ধ থাকে। ছবিটি বিকেল ৪টার দিকে তোলা। ছবি: জুয়েল শীল

মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, সিটি করপোরেশনের যে সব সুযোগ-সুবিধা থাকার কথা, তা চান্দগাঁও ওয়ার্ডে নেই। ২০১৮ সালের মধ্যে এই ওয়ার্ডের সব সড়ক পিচঢালা করা হবে। এই সময়ের মধ্যে পুরো ওয়ার্ডকে আলোকিত করা হবে। জলাবদ্ধতামুক্ত করার জন্য সব নালা-নর্দমা ও খাল নিয়মিত পরিষ্কার করা হবে জানিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের নিয়মিত কর পরিশোধ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ-এর সম্পাদক সৈয়দ ওমর ফারুক। উপস্থিত ছিলেন মোহরা ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আজম ও পূর্ব ষোলোশহর ওয়ার্ডের কাউন্সিলর এম আশরাফুল আলম।
আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে সরেজমিনে দেখা যায়, সড়কের এক পাশ বন্ধ থাকায় বহদ্দারহাটমুখী ও কালুরঘাট সেতুমুখী সব গাড়ি চলাচল করে সড়কের অন্য পাশ দিয়ে। এতে মঞ্চের পাশের সড়কে সাময়িক যানজট সৃষ্টি হয়। তবে পুলিশ ও উন্নয়ন কমিটির স্বেচ্ছাসেবকেরা যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যান।
সিএনজিচালিত অটোরিকশা চালক মো. আলাউদ্দিন ও যাত্রী মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, সড়কের অন্য কোথাও জট ছিল না। তবে অনুষ্ঠান মঞ্চের পাশের সড়ক পার হতে কিছুটা সময় লেগেছে। তবে সড়ক বন্ধ করে অনুষ্ঠান আয়োজন করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

চট্টগ্রামে চান্দগাঁও নাগরিক কমিটি শুক্রবার প্রবাসী কল্যাণ মন্ত্রী ও সিটি করপোরেশনের মেয়রকে গণসংবর্ধনা দেওয়া হয়। নগরের হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজের সামনের সড়ক থেকে তোলা। ছবি: জুয়েল শীল
চট্টগ্রামে চান্দগাঁও নাগরিক কমিটি শুক্রবার প্রবাসী কল্যাণ মন্ত্রী ও সিটি করপোরেশনের মেয়রকে গণসংবর্ধনা দেওয়া হয়। নগরের হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজের সামনের সড়ক থেকে তোলা। ছবি: জুয়েল শীল

এ দিকে নিরুপায় হয়ে সড়কের ওপর অনুষ্ঠান করতে হয়েছে বলে দাবি করে চান্দগাঁও নাগরিক উন্নয়ন কমিটির আহ্বায়ক নাজমুল হক বলেন, সংবর্ধনা অনুষ্ঠানের জন্য পাশের মাঠ প্রস্তুত করা হয়েছিল। কিন্তু কয়েক দিনের বৃষ্টিতে মাঠে কাদা জমে যায়। ফলে সেখানে অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়নি। যাত্রীদের দুর্ভোগের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।