সড়কের জন্য জমি দিলেন দুই ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমানবন্দর রোড ও উত্তরা ৪ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডটি বিমানবন্দর রোডের সঙ্গে যুক্ত। রাস্তাটি পেছনের দিকে ৩০ ফুট প্রশস্ত থাকলেও বিমানবন্দর রোডের সংযোগস্থল-সংলগ্ন অংশে ২০ ফুট চওড়া।
১/এ প্লটের কারণে এটি সরু। এ প্লটের মালিক শফিক হোসেন ও শাহরিয়ার হোসেন। রাস্তাটি চওড়া করার জন্য তাঁরা ১০ ফুট প্রস্থ এবং ৪৮ ফুট দৈর্ঘ্যের প্রায় দশমিক ৬৭ কাঠা জায়গা ডিএনসিসিকে দান করেন।
ডিএনসিসির মেয়র আনিসুল হক গতকাল সোমবার জমিদাতা দুই ভাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘আমাদের উন্নয়ন কার্যক্রমে সহায়তা করতে নগরবাসী যেখানে নিজের মালিকানাধীন জমি দান করছেন, সেখানে কোনো জায়গা জবরদখল করে রাখা আর কারও পক্ষে সম্ভব হবে না।’