সড়কের ট্রাক দোকানে, প্রাণ হারালেন শ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় একটি দোকানের ভেতরে ঘুমিয়ে থাকা এক শ্রমিক পণ্যবাহী ট্রাকের চাপায় নিহত হয়েছেন। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
নিহত শ্রমিক ভোজন সরকার (৩৩) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উত্তরসংঘর এলাকার মৃত হরমন সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল সাতটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় ময়মনসিংহ থেকে মাছ নিয়ে সিলেটে যাওয়ার পথে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের দুটি দোকানের ওপর গিয়ে পড়ে। এতে একটি দোকানের মধ্যে থাকা ভোজন ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।