প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের ভাষাসৈনিক আবদুল কাদিরের নামে পঞ্চগড় পৌরসভার একটি সড়কের নামকরণ করা হয়েছে। গত শনিবার আনুষ্ঠানিকভাবে নামকরণের ফলক উন্মোচন করেন পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম। শহরের সোনালী ব্যাংক থেকে মসজিদপাড়া সড়কটির নামকরণ করা হয়েছে ভাষাসৈনিক আবদুল কাদির সড়ক। পৌর কাউন্সিলর মাজেদুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আশরাফুল ইসলাম, শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। পঞ্চগড় প্রতিনিধি