সড়কের নামকরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধে শহীদ ও ভাষাসৈনিকদের স্মরণে সড়কের নামকরণের দাবিতে রংপুরে গতকাল রোববার এক ঘণ্টার মানববন্ধন ও সমাবেশ হয়। মক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে শহরের কাচারিবাজারে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় সংগঠনের আহ্বায়ক ভাষাসৈনিক রথীশ চন্দ্র ভৌমিকের সভাপতিত্বে বক্তৃতা করেন আবদুল গণি, শহীদ মুক্তিযোদ্ধার মা দিপালী সমজদার প্রমুখ।