সড়কের নামকরণ বাতিলের দাবি মুক্তিযোদ্ধাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দেলোয়ার হোসেনের নামে করা সড়কের নামকরণ বাতিলের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও মহাসড়কে অবস্থান কর্মসূচি করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ। এ সময় তারা দেলোয়ারের ছেলেকে আওয়ামী লীগ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন না দেওয়ার দাবি জানায়।
উপজেলার চান্দুরা বাসস্ট্যান্ডে গতকাল রোববার বেলা ১১টায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিজয়নগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রায় ৫০০ সদস্য, জেলা ও আশপাশের কয়েকটি উপজেলার মুক্তিযোদ্ধা সংসদের নেতা ও সহস্রাধিক সাধারণ মানুষ অংশ নেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার তারা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ডার হারুন-অর-রশিদ।
সমাবেশে বক্তারা বলেন, নবগঠিত বিজয়নগর উপজেলা সদরের মির্জাপুর-খাদুরাইল সড়কটি একাত্তরের চিহ্নিত রাজাকার দেলোয়ার হোসেনের নামে করা হয়েছে।