সড়কের পাশে নির্মাণসামগ্রী রাখায় জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কের পাশে নির্মাণসমগ্রী রাখার দায়ে ফরিদপুরের মধুখালীতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানসহ ছয়জনকে ছয় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রামেন্দ্রনাথ বিশ্বাস গত মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়কে অভিযান চালিয়ে এ জরিমানা করেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনারের পেশকার এনামুল হক বলেন, আদালত মধুখালী সোনালী ব্যাংকসংলগ্ন মহাসড়কের দুই পাশে নির্মাণসামগ্রী রাখার দায়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাইদ মিয়াকে দুই হাজার টাকা জরিমানা করেন। আবু সাইদ মিয়া বলেন, ‘মহাসড়কে নির্মাণসামগ্রী রাখিনি। আমার বাড়ির সামনে রেখেছি। তবে আমার বাড়ির সামনে দিয়ে মহাসড়কটি গেছে।’