সড়কের পাশে ফেলে যাওয়া ছাইয়ে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানি ছিটিয়ে উত্তপ্ত ছাই নেভানোর সময় আগুনের শিখা বেশ কয়েক ফুট ওপরে উঠে যায় l ছবি: সংগৃহীত
পানি ছিটিয়ে উত্তপ্ত ছাই নেভানোর সময় আগুনের শিখা বেশ কয়েক ফুট ওপরে উঠে যায় l ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের আরআর টেক্সটাইল গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে উত্তপ্ত ছাই ফেলে গেছেন অজ্ঞাতনামা ব্যক্তিরা। গতকাল বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল্লাহ পাশা হারুন প্রথম আলোকে বলেন, বুধবার রাতে চট্টগ্রামমুখী একটি ট্রাক থেকে কিছু ছাই রাস্তার পাশে ফেলে চলে যান অজ্ঞাতনামা ব্যক্তিরা। ছাইগুলো ছিল প্রচণ্ড উত্তপ্ত। তিনি বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে পানি ছিটিয়ে ছাইয়ের উত্তাপ কমানোর চেষ্টা করেন। কিন্তু প্রথমে পানি দেওয়ার পর ছাইয়ে আগুন ধরে যায়। এ সময় আগুনের শিখা ৪০ ফুট উঁচুতে উঠে যায়। পরে আগুন নেভানো হয়।