সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর ও ইলিয়টগঞ্জ বাজারের দেড় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত গতকাল শনিবার অভিযান চালিয়ে এগুলো উচ্ছেদ করেন।ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ারুল নাসের। অভিযান চলাকালে ইউএনওর সঙ্গে সড়ক ও জনপথ (সওজ) কুমিল্লা কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা এবং দাউদকান্দি থানার পুলিশ উপস্থিত ছিলেন।৩ আগস্ট যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের গৌরীপুর-মতলব সড়ক পরিদর্শন করেন। এ সময় তিনি দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে আয়োজিত এক সভায় বক্তৃতা করার সময় ওই বাসস্ট্যান্ডের কাছে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনার পর গতকাল ইউএনও অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করেন।