সড়কের বেহাল চিত্র
নেত্রকোনা মহাসড়কের শ্যামগঞ্জ থেকে জারিয়া হয়ে দুর্গাপুর সড়কটির দৈর্ঘ্য ৩৭ কিলোমিটার। বর্ষার মৌসুম শুরু হতে না-হতে কাদা–পানিতে মাখামাখি সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পুরো রাস্তাই খানাখন্দে ভরা। এ সড়ক দিয়ে যানবাহন নিয়ে চলা বিরাট এক ঝক্কি। যাত্রীদের পোহাতে হয় চরম দুর্ভোগ। সে দুর্ভোগের কিছু চিত্র এখানে তুলে ধরা হলো। ছবিগুলো ১০ জুন তোলা।

রাস্তাটি বেহাল।

মালবোঝাই ট্রাক্টর আটকে রয়েছে।

কোনো যানবাহন না পেয়ে কর্দমাক্ত রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন কয়েকজন যাত্রী।

একটি ট্রাক আটকে পড়েছে।

হেলেদুলে কর্দমাক্ত রাস্তার মাঝ দিয়েই চলছে একটি বালুবাহী ট্রাক।

আটকে থাকা একটি ট্রাকের পাশ দিয়ে চলছে আরেকটি।

পাশাপাশি দুটি ট্রাক আটকে পড়ায় পুরো রাস্তাই বন্ধ হয়ে যায়।

ট্রাকটি যাতে আটকে না যায়, এ জন্য রাস্তা ঠিক করে নেওয়া হচ্ছে।

কাদায় ভরা গর্তে আটকে যাওয়া একটি ট্রাক উদ্ধারের চেষ্টা।

আরও দুটি ট্রাক আটকে রয়েছে। তার ঠিক পাশেই রাস্তাটির বেহাল নমুনা দেখা যাচ্ছে।

রাস্তার মাঝে পানিভরা বিশাল গর্ত। ইজিবাইকটি যেন সেই পুকুরে নামছে।

যাত্রী নিয়ে একটি বাস আটকে আছে।

আটকে যাওয়া দীর্ঘ ট্রাকের সারি।

কাদা ও গর্তে আটকে পড়া ট্রাকগুলো উদ্ধারের চেষ্টা।