প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বর্ষার আগে মহাসড়কের সব কাজের কার্যাদেশ ও টেন্ডার শেষ করে সময়মতো কাজ শুরু করতে প্রকৌশলীদের নির্দেশ দিয়েছেন। গতকাল শুক্রবার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চার লেন প্রকল্পের অগ্রগতি দেখতে গিয়ে ওবায়দুল কাদের এ নির্দেশ দেন। সড়ক পরিবহনমন্ত্রী এ সময় জনস্বার্থে ঘন কুয়াশার মধ্যে গতি সীমিত রেখে গাড়ি চালাতে চালকদের অনুরোধ করেন।
গাজীপুর প্রতিনিধি