সড়ক-রেল-নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি। গতকাল বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে একটি মিলনায়তনে ‘ঈদযাত্রায় স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ’ কর্মশালায় এই আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, প্রতিবছর ঈদ আনন্দযাত্রায় যাত্রীদের অবর্ণনীয় দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় অতিরিক্ত ভাড়া। এর সঙ্গে দেশের সব কটি সড়ক-মহাসড়কে যানজটে নাকাল অবস্থার সৃষ্টি হয়েছে। তাই যাত্রীদের ঈদ আনন্দযাত্রা ভোগান্তিতে রূপ নেবে।
বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী একটি সমীক্ষা তুলে ধরে বলেন, দেশের প্রায় ২১ হাজার কিলোমিটার জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের ৫০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সংগঠনটির চেয়ারম্যান শরীফ রফিক উজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিজ্ঞপ্তি