হকার আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা দৈনিক পত্রিকা হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছেন। পত্রিকা বিলি করার সময় গত বুধবার দুপুরে তিনি ভোলা পৌরসভার সদর রোডের একটি গর্তে পড়ে যান। এতে তাঁর বাঁ হাতের সোল্ডার জয়েন্ট স্থানান্তর হয়ে যায়। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে প্রথমে ভোলা সদর হাসপাতালে, পরে শহরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে চিকিৎসা করান। এ ঘটনায় মনিরুল ইসলামের পরিবার অসহায় হয়ে পড়েছে। ভোলা প্রতিনিধি