হকার উচ্ছেদ বন্ধের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করার দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই সমাবেশ করা হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে হকার উচ্ছেদ বন্ধ ও তাদের পুনর্বাসনের দাবি জানান। অন্যথায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের সভাপতি আবুল হোসেন। এর আগে পুরানা পল্টন মোড় থেকে কদম ফোয়ারা পর্যন্ত মিছিল করেন তাঁরা। বিজ্ঞপ্তি