হকার পুনর্বাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নীতিমালা তৈরি করে হকার পুনর্বাসন করতে হবে৷ শহরে হকার না থাকলে বাজার ব্যবস্থাসহ জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে৷ এদের রক্ষা করতে হবে৷ গতকাল বৃহস্পতিবার ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মিলনায়তনে আন্তর্জাতিক হকার্স দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন সাংসদ শিরিন আখতার৷ ‘হকার ও নগর অর্থনীতি’ শীর্ষক এ সভার আয়োজন করে জাতীয় হকার্স ফেডারেশন৷ শিরিন আখতার বলেন, হকারদের ওপর পুলিশি হয়রানি চলছে, চলছে অবৈধ চাঁদাবাজি৷ এই হয়রানি-চাঁদাবাজি বন্ধ করতে হবে| বিজ্ঞপ্তি|