হকার বাবলুকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া ইউনিয়নের চাড়ুলিয়া গ্রামের বাসিন্দা মো. বাবলু শেখ (৪৫)। সংবাদপত্র বিক্রি করে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে নিয়ে চলছিল তাঁর সংসার। চার মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তাঁর হূৎপিণ্ডের একটি ভাল্ব নষ্ট হয়ে গেছে। ঢাকার মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে দ্রুত ভাল্ব প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এ জন্য প্রয়োজন অন্তত পাঁচ লাখ টাকা। কিন্তু দরিদ্র বাবলুর পরিবারের পক্ষে এই টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব নয়। এ অবস্থায় সমাজের বিত্তবান ও হূদয়বান ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. রেজাউল করিম, হিসাব নম্বর: ৭৭৫০, বাংলাদেশ কৃষি ব্যাংক, বারখাদা, কুষ্টিয়া। বিজ্ঞপ্তি।