হকারদের পুনর্বাসনের আশ্বাস মেয়রের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কের ফুটপাত থেকে উচ্ছেদ করা হকারদের জমি-পাওয়া সাপেক্ষে পুনর্বাসন করা হবে বলে ঘোষণা দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম।
গতকাল মঙ্গলবার নগর ভবনে হকার ও শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ ঘোষণা দেন।
বৈঠকে মেয়র মন্জুর আলম বলেন, নগরের ব্যস্ততম বিমানবন্দর সড়ক ও সিইপিজেড এলাকা থেকে উচ্ছেদ করা হকারদের পুনর্বাসনের ব্যাপারে গুরুত্ব দিচ্ছে সিটি করপোরেশন। বৈঠকে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সফর আলী, জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি এ এ এম নাজিম উদ্দিন, চট্টগ্রাম ফুটপাত হকার্স সমিতির সভাপতি নুরুল আলম।