হকারদের মামলা প্রত্যাহারের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হকার নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ হকার সমন্বয় পরিষদ ও বাংলাদেশ হকার ইউনিয়ন। গতকাল রোববার বেলা ১১টায় তোপখানা রোডের শহীদ আসাদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন হকার ইউনিয়নের উপদেষ্টা সেকান্দার হায়াত। তিনি বলেন, হকার নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মুক্তি দিতে হবে। একই দাবিতে কাল মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করা হবে। বিজ্ঞপ্তি