হকারের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গতকাল বৃহস্পতিবার ট্রাকের চাপায় মো. মামুন (১৮) নামে এক হকারের মৃত্যু হয়েছে। নিহত মামুন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের মো. কাউছারের ছেলে। সে সোনারগাঁ থানার চেঙ্গাইন এলাকায় ভাড়া বাসায় থাকতেন। কাঁচপুর হাইওয়ে থানার এসআই আশরাফ বলেন, দুপুরে সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতুর ওপর রাস্তা পার হওয়ার সময় বালুবাহী একটি ট্রাক মামুনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ট্রাক ও ট্রাকের চালক বাবরকে আটক করা হয়েছে।