হকারের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইল শহর বাইপাসের আশেকপুর এলাকার একটি খেত থেকে গতকাল বৃহস্পতিবার ছানোয়ার হোসেন (৪২) নামের সংবাদপত্রের এক হকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের ধরাট গ্রামের ছলিম উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত বুধবার সন্ধ্যায় ছানোয়ার হকার্স সমিতির সভার কথা বলে বাড়ি থেকে বের হন। রাতে তিনি বাড়ি ফেরেননি। পরে সকালে তাঁরা মৃত্যুর খবর পান। টাঙ্গাইল সদর থানার ওসি নাজমুল হক ভূঁইয়া জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। টাঙ্গাইল প্রতিনিধি