হকারের সাইকেল, টাকা ও পত্রিকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে একজন হকারকে মারধর করে বাইসাইকেল, নয় হাজার টাকা ও প্রথম আলো পত্রিকার শতাধিক কপি ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার উপজেলার জালালিয়া এলাকায় এ ঘটনা ঘটে৷
প্রথম আলো পত্রিকার এজেন্ট রফিক মিয়া জানান, গতকাল সকালে বাইসাইকেলে পত্রিকা নিয়ে হকার শাহেদ মিয়া শমশেরনগর যাচ্ছিলেন। পথে কমলগঞ্জ-শমশেরনগর সড়কের জালালিয়া এলাকায় মতিন মিয়া, মিলন মিয়া ও কাজল মিয়া নামে তিন ব্যক্তি বাইসাইকেলের গতিরোধ করে শাহেদকে মারধর করে। তারা পত্রিকা বিক্রির নগদ নয় হাজার টাকা, প্রথম আলোর ১২০টি কপি ও বাইসাইকেল ছিনিয়ে নেয়৷
রফিক মিয়া বলেন, কিছুদিন আগে একটি পক্ষ হকার শাহেদকে হুমকি দিয়েছে। তাঁর ধারণা এটি একটি পরিকল্পিত ঘটনা।
এ ব্যাপারে মতিন, মিলন ও কাজল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি৷