হকার্স নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচনে আনোয়ার সরদার ১৫২ ভোট পেয়ে সভাপতি ও শহিদুল ইসলাম তালুকদার ১৫৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত বৃহস্পতিবার নির্বাচন হয়। নির্বাচনে আনোয়ার-শহিদুল ও সাখাওয়াত-লিটন পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে ৩১২ জনের মধ্যে ৩০৩ জন ভোট দেন।
খুলনা অফিস