প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে আবদুস ছালাম সভাপতি ও মো. জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শনিবার শহরের স্টেশন রোডে অবস্থিত সমিতির কার্যালয়ে এ নির্বাচন হয়। সমিতির ১৯০ জন ভোটারের সবাই ভোট দেন। এতে জামিরুল রহমান সহসভাপতি, রাজা মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বপন মিয়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। সদস্য পদে নির্বাচিত হয়েছেন সেকবর আলী, আশরাফ আলী, ইস্রাফিল আলম, মোহাম্মদ আলী, মো. শাহজাহান মিয়া, মোস্তফা কামাল ও হারুন অর রশিদ।