হকার্স সমিতির অভিষেক
চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নবনির্বাচিত নেতাদের অভিষেক অনুষ্ঠান ১ মার্চ সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির অন্তর্বর্তী কমিটির সভাপতি নুরুল আলম। প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য হেলাল উদ্দিন চৌধুরী। সমিতির সাবেক সাধারণ সম্পাদক মকবুল আহমেদের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ।
অনুষ্ঠানে নবনির্বাচিত কর্মকর্তাদের শপথবাক্য পাঠ করান হেলাল উদ্দিন চৌধুরী। এর আগে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন অন্তর্বর্তী কমিটির সম্পাদক দাউদুল ইসলাম। এতে বক্তব্য দেন নির্বাচন কমিটির সদস্য নিরূপম দাশগুপ্ত, ইউনিয়নের প্রতিষ্ঠাতা সদস্য মনির আহমদ, নবনির্বাচিত সভাপতি মো. ইউছুপ, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি