হকি প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার কে এম লতিফ ইনস্টিটিউশনের ছাত্রদের ১৫ দিনের হকি প্রশিক্ষণ গতকাল শনিবার থেকে শুরু হয়েছে। শহীদ মোস্তফা খেলার মাঠে সকালে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আজিজুল হক মাতুব্বর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা জামান খান জানান, বাংলাদেশ হকি ফেডারেশনের উদ্যোগে এবং ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও এটিএন বাংলার পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়ের ৩০ ছাত্রকে হকি খেলার প্রশিক্ষণ দেওয়া হবে।