হজ এজেন্টদের প্রতি বিমানের আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যাত্রী স্বল্পতার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ পর্যন্ত ১০টি হজ-ফ্লাইট বাতিল করেছে। এ কারণে বিমানের হজযাত্রী পরিবহনে পাঁচ হাজার আসনের ‘ক্যাপাসিটি’ খোয়া গেছে।
৪ আগস্ট থেকে শুরু হওয়া হজ-ফ্লাইট পরিচালন কার্যক্রমের আওতায় এ পর্যন্ত বাতিল করা ফ্লাইটের কারণে আর্থিক ও মারাত্মক যাত্রী সংকটের মুখোমুখি হয়েছে বিমান।
উপর্যুপরি ফ্লাইট বাতিল ও যাত্রী সংকটের বিষয়টি বিমানের জন্য অত্যন্ত উদ্বেগজনক। এ অবস্থা উত্তরণে বা পরিস্থিতির আরও অবনতি রোধে হজ এজেন্টদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিমানে তাদের আসন নিশ্চিত করে টিকিট সংগ্রহ করার জন্য বিমান কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে। বিজ্ঞপ্তি।