হজ এজেন্টদের প্রতি বিমানের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যাত্রীস্বল্পতার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ পর্যন্ত ১০টি হজ ফ্লাইট বাতিল করেছে। এ কারণে বিমানের হজযাত্রী পরিবহনে ৫ হাজার আসনের ‘ক্যাপাসিটি’ খোয়া গেছে। ৪ আগস্ট থেকে শুরু হওয়া হজ ফ্লাইট পরিচালন কার্যক্রমের আওতায় এ পর্যন্ত বাতিলকৃত ফ্লাইটের কারণে আর্থিক ও মারাত্মক যাত্রীসংকটের মুখোমুখি হয়েছে বিমান। উপর্যুপরি ফ্লাইট বাতিল ও যাত্রীসংকটের বিষয়টি বিমানের জন্য অত্যন্ত উদ্বেগজনক। এ অবস্থা উত্তরণে বা পরিস্থিতির আরও অবনতিরোধে সব হজ এজেন্টকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিমানে তাদের আসন নিশ্চিতপূর্বক টিকিট সংগ্রহ করার জন্য বিমান কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছে। বিজ্ঞপ্তি।