হজ করতে যাওয়া আরও তিন বাংলাদেশির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি আরবে হজ করতে যাওয়া আরও তিনজন বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে একজন গতকাল শনিবার ও দুজন শুক্রবার মারা যান। এ নিয়ে এ পর্যন্ত দুজন নারীসহ মোট নয়জন বাংলাদেশি মারা গেলেন।
ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত পোর্টালে জানানো হয়েছে, গতকাল মদিনায় আমিন উল্লাহ (৭৯) নামের একজন হজযাত্রী মারা যান। তাঁর বাড়ি চট্টগ্রামে।