হজ কার্যক্রমে দক্ষ ও অভিজ্ঞ গাইড নিয়োগের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ২০১০ সালের হজ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দক্ষ ও অভিজ্ঞ হজ গাইড ও চিকিৎসক বাছাই করার সুপারিশ করেছে।গত বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির এক বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠকে দক্ষ ও অভিজ্ঞ হজ গাইড নিয়োগের ক্ষেত্রে যাচাই-বাছাই করার কাজে স্থানীয় সাংসদ এবং সংসদীয় কমিটির সদস্যদের সম্পৃক্ত করার সুপারিশ করা হয়। খবর বাসসের।কমিটির সভাপতি মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া, সাধন চন্দ্র মজুমদার, বজলুল হক হারুন এবং এ কে এম এ আউয়াল (সাইদুর রহমান) অংশ নেন।