হজ পালন করে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পবিত্র হজ পালন করার পর সৌদি আরব থেকে গতকাল শুক্রবার রাতে দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে রাষ্ট্রপতি রাত নয়টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। খবর বাসসের।
রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম টেলিফোনে বাসসকে এ খবর জানিয়েছেন। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, তিন বাহিনীর প্রধানেরা এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।