হজ পালনে রাষ্ট্রপতি সৌদি যাচ্ছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ হজ পালনে আজ মঙ্গলবার রাতে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়ে যাবেন। তাঁকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইট আজ দিবাগত রাত দুইটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবে। খবর বাসসের।
রাষ্ট্রপতি সৌদি বাদশাহর আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে হজ পালন করবেন। তাঁর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ কথা বলেন।
ইহসানুল করিম বলেন, রাষ্ট্রপতি হজে যাওয়ার প্রাক্কালে দেশবাসীর কাছে দোয়া চেেয়ছেন। তিনি ১০ অক্টোবর দেশে ফিরবেন আশা করা হচ্ছে।