হজ ফ্লাইট শুরু ৭ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৭ সেপ্টেম্বর থেকে হজ ফ্লাইট শুরু হবে। ফিরতি ফ্লাইট শুরু হবে ১৯ অক্টোবর। ৩ ও ৪ সেপ্টেম্বর হজযাত্রীরা ঢাকার আশকোনার হজ ক্যাম্পে আসা শুরু করবেন এবং ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ ক্যাম্পের উদ্বোধন করবেন।গতকাল বুধবার সচিবালয়ে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিয়ে আন্তমন্ত্রণালয়ের সভা শেষে ধর্মসচিব কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের এসব তথ্য জানান। সচিব বলেন, ‘হজের সময় যেন মানব পাচার না হয়, সে জন্য টাস্কফোর্সের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। গত বছর হজ ব্যবস্থাপনা সুষ্ঠু হলেও কিছু অসাধু হজ এজেন্সির মালিক সমস্যার সৃষ্টি করেছিলেন। এবার যাতে এ ধরনের সমস্যা না হয়, সে বিষয়ে আমরা সচেষ্ট আছি।’এবার বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ৮৭ হাজার ৫৯০ জন এবং সরকারি ব্যবস্থাপনায় এক হাজার ৫৮৯ জন পবিত্র হজ পালন করতে যাবেন। গত বছর বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ছয় হাজার ৬৮০ জন হজে গিয়েছিলেন।ধর্মসচিব বলেন, সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গত পাঁচ বছর যাঁরা হজে গেছেন, এবার তাঁরা হজে যেতে না পারায় হজযাত্রী কমেছে। এ ছাড়া মক্কা-মদিনায় হজসংশ্লিষ্ট কিছু স্থাপনায় সংস্কারকাজ চলায় সৌদি সরকার এবার হজ করতে ২০ শতাংশ মানুষ কম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।