হজ ফ্লাইট ৪ আগস্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, আগামী ৪ আগস্ট থেকে এ বছরের হজ ফ্লাইট শুরু হবে। ফ্লাইট চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০১৬ সালের হজযাত্রী পরিবহন কার্যক্রম সুষ্ঠু, ফলপ্রসূ ও নির্বিঘ্নভাবে সম্পাদনের লক্ষ্যে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানান রাশেদ খান মেনন। তিনি বলেন, ফিরতি হজ ফ্লাইট ১৭ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত চলবে।
এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় জানানো হয়, এ বছর ১ লাখ ১ হাজার ৭৫৮ জন বাংলাদেশি নাগরিক পবিত্র হজ পালন করতে পারবেন। এসব যাত্রীর অর্ধেক বাংলাদেশ বিমানে এবং অর্ধেক যাত্রী সৌদি এয়ারলাইনস পরিবহন করবে। প্রতি ফ্লাইটে তিনজনের বেশি মোয়াল্লেম নেওয়া যাবে না। প্রথমবারের মতো হজযাত্রীদের ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক করা হয়েছে। জনপ্রতি ৪৬ কেজি মালামাল পরিবহন করা যাবে এবং জমজমের পানি বিমান মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় এনে জনপ্রতি পাঁচ লিটার করে দেওয়া হবে। হজ উপলক্ষে বিভিন্ন দায়িত্ব পালনের জন্য সৌদি আরবে যাঁরা যাবেন, তাঁরা হজ পালন করতে পারবেন না।
সভায় উপস্থিত পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী মতিউর রহমান সুষ্ঠু ও সুন্দরভাবে হজ পালনে সবার সহযোগিতা কামনা করেন।