হজ যাত্রীদের নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালে হজে গমনেচ্ছু ব্যক্তিদের আগামী ৫ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন করতে হবে। এবার হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৫১ হাজার ৬৯০ টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৪৮ হাজার ৩৩১ টাকা ৫০ পয়সা নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে। নির্দিষ্ট ব্যাংকে টাকা জমা দিয়ে নিবন্ধেনর জন্য গতকাল সোমবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা ১০ জুনের মধ্যে জমা দিতে হবে। বাসস