হজ শেষে ফেরার পথে উড়োজাহাজে হাজির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হজ শেষে ঢাকায় ফেরার পথে আবদুল আজিজ আকন্দ (৫৮) নামের একজন হাজি হূদেরাগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার মারা গেছেন। জিএমজির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকালে সৌদি আরবের জেদ্দা থেকে ২৮২ জন হাজি নিয়ে ফিরছিল তাদের একটি বিমান। বিমানে ওঠার পর আবদুল আজিজ বুকে ব্যথা অনুভব করেন ও নড়াচড়া বন্ধ করে দেন। আজিজের সঙ্গে থাকা তাঁর স্ত্রী রহিমা খাতুন বিষয়টি ক্রুদের জানালে তাঁরা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এরপর পাইলট বিমানটিকে ‘মেডিকেল ইমার্জেন্সি’ ঘোষণা করে ভারতের নাগপুরে অবতরণ করান।