হজযাত্রা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট থেকে গত বৃহস্পতিবার বিকেল চারটা ৪০ মিনিটে বিজি-০৩৬ ফ্লাইটে ২০৪ জন যাত্রী নিয়ে প্রথম হজযাত্রা শুরু হয়। রাত পৌনে নয়টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁরা সৌদি আরবের জেদ্দা গমন করেন। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিকতা শুরু হয় বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সিলেট অঞ্চলের সাবেক প্রেসিডেন্ট জামাল উদ্দিন হজযাত্রীদের শুভ কামনা জানিয়ে বক্তব্য দেন। পরে দোয়ার আয়োজন করা হয়।