হজযাত্রী পরিবহনে বিমানকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বিমানে হজযাত্রীদের যাতে কোনো ধরনের হয়রানি কিংবা বিড়ম্বনার শিকার হতে না হয়, সে বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। খবর বাসসের।
এ ব্যাপারে কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে মন্ত্রী জানান।
মন্ত্রী বিমানের শিডিউলসহ হজযাত্রী পরিবহনে কোনো ধরনের বিড়ম্বনা আছে কিনা তা দেখতে গতকাল শনিবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনকালে সংশ্লিষ্ট ব্যক্তিদের এ ব্যাপারে সতর্ক করেন।
রাশেদ খান মেনন বিমানের বিভিন্ন সেবা আরও দক্ষতার সঙ্গে সম্পাদনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, যাত্রীসেবায় পেশাদারি বাড়াতে হবে। কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না।
বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক এ সময় উপস্থিত ছিলেন।