প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনলাইনে প্রথমবারের মতো হজযাত্রী প্রাক-নিবন্ধন শুরু হচ্ছে ২০ মার্চ। সৌদি ই-হজ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে বাংলাদেশের হজযাত্রীদের সমন্বয় সাধন করতে এই ব্যবস্থার কথা জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল শনিবার হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) আয়োজিত তিন দিনব্যাপী নবম হজ ও ওমরাহ মেলার উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, মধ্যস্বত্বভোগী ও দালালদের খপ্পর থেকে হজযাত্রীদের বাঁচাতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তথ্য বিবরণী