প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসামরিক বিমান চলাচলমন্ত্রী জি এম কাদের বলেছেন, হজযাত্রীদের কাছ থেকে চুক্তির চেয়ে বেশি বিমানভাড়া নেওয়া হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।গতকাল সোমবার মন্ত্রণালয়ে হজযাত্রী পরিবহন সুষ্ঠু ও নির্বিঘ্নে করার লক্ষ্যে অনুষ্ঠিত এক সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।বিমানমন্ত্রী বলেন, ‘আমরা আশাবাদী, আগের তুলনায় এবার হজযাত্রা আরও ভালো হবে।’ মন্ত্রী হজযাত্রীদের তাড়াতাড়ি টিকিট কেনার আহ্বান জানিয়ে বলেন, শেষের দিকে টিকিট কিনলে সমস্যা সৃষ্টি হতে পারে।জি এম কাদের বলেন, ২৯ সেপ্টেম্বর হজ ফ্লাইট শুরু হবে। এবার মোট হজযাত্রী এক লাখ সাত হাজার ৩৪৩ জন। দেশি-বিদেশি ১৬টি বিমান সংস্থা হজযাত্রী পরিবহন করছে।