হজযাত্রীদের জন্য জরুরি জ্ঞাতব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর অপ্রত্যাশিতভাবে হজযাত্রী বেড়ে যাওয়ায় তাঁদের পরিবহনে বাংলাদেশ বিমান ও সৌদিয়া ছাড়াও কয়েকটি এয়ারলাইনস (থার্ড ক্যারিয়ার হিসেবে) নিয়োজিত থাকবে। কোনো ফ্লাইটে (হজ শিডিউল) যাতে একটি সিটও খালি না যায়, অর্থাৎ পূর্ণ ধারণক্ষমতা (ক্যাপাসিটি) নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিম্নোক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। খবর বাসসের।প্রতিটি এয়ারলাইনস নিজ নিজ কোটা অনুযায়ী ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে প্রতিটি হজ এজেন্সিকে মোয়াল্লেম ফি জমা দেওয়ার সংখ্যা ও নামের তালিকা অনুযায়ী অথবা হজ অফিসে জমা দেওয়ার তালিকা অনুযায়ী সব টিকিট পৃথক পৃথক হজ এজেন্সি বরাবর ইস্যু করা; প্রতিটি হজ এজেন্সিকে ইতিমধ্যে নিয়োজিত এয়ারলাইনসের (বিমানের সঙ্গে চুক্তিকৃত) সঙ্গে যোগাযোগ করে নিজ নিজ হজযাত্রীদের তালিকা ও টিকিটের অর্থ জমা দিয়ে টিকিট সংগ্রহ করা; প্রাপ্ত টিকিট অনুযায়ী নিজ নিজ হজযাত্রীদের যাত্রার জন্য নির্ধারিত দিনের আগেই হজক্যাম্পে বা হোটেলে অথবা সুবিধামতো স্থানে হাজির করে সংশ্লিষ্ট এয়ারলাইনসকে অবহিত করা।