হজযাত্রীদের জন্য ফ্রি ভ্যাসলিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র হজ পালনকালে হজযাত্রীদের ত্বকের সুস্থতা রক্ষায় তাঁদের দেওয়া হচ্ছে পেট্রোলিয়াম জেলি ভ্যাসলিন। বিমান বাংলাদেশ এবং ইউনিলিভারের ব্র্যান্ড ভ্যাসলিনের যৌথ উদ্যোগে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

‘ভ্যাসলিন হজ ক্যাম্পেইন’ শীর্ষক ক্যাম্পেইনের অধীনে প্রায় ৭০ হাজার নিবন্ধিত হজযাত্রীদের কাছে ত্বক সুস্থ করার শক্তি ভ্যাসলিন পেট্রোলিয়াম জেলি পৌঁছে দেওয়া হচ্ছে।

একই সঙ্গে হজযাত্রীদের ক্যাম্প থেকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার জন্য ভ্যাসলিনের সৌজন্যে চারটি বিশেষ বাস সেবা চালু করা হয়েছে। এ ছাড়া ক্যাম্পেইনের আওতায় নিয়োজিত স্বেচ্ছাসেবীরা হজযাত্রীদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। গত ১৬ জুলাই থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি ১৬ আগস্ট পর্যন্ত চলবে।

আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, পবিত্র হজে গিয়ে নতুন পরিবেশে মানিয়ে নেওয়া ছাড়াও হজযাত্রীদের বেশ শারীরিক পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হয় এবং সেখানকার প্রতিকূল আবহাওয়ায় হজযাত্রীরা ত্বকের শুষ্কতা, রুক্ষতা, ঠোঁট ফাটাসহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হন। হজযাত্রীরা যেন ত্বকের এমন সমস্যা থেকে ত্বককে সুস্থ রেখে নিশ্চিন্তে হজ পালন করতে পারেন তাই আমাদের এই উদ্যোগ।

আয়োজকেরা আরও জানান, ভ্যাসলিন জেলি সমৃদ্ধ, তাই এটি হজযাত্রীরা হজের সময় ব্যবহার করতে পারেন। বিজ্ঞপ্তি।