হজযাত্রীদের জন্য হেল্প ডেস্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে একটি সহায়তা কেন্দ্র (হেল্প ডেস্ক) চালু করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের তৃতীয় তলায় এই কেন্দ্র স্থাপন করা হয়েছে। গতকাল শুক্রবার ধর্ম মন্ত্রণালয় থেকে পাঠানো তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। হজযাত্রীদের হজসংক্রান্ত পরামর্শ, ফরম পূরণ এবং নিয়মকানুন সম্পর্কে এই কেন্দ্র থেকে প্রয়োজনীয় তথ্যসেবা দেওয়া হবে। আগ্রহী ব্যক্তিরা ৭১১০৩৩, ০১৫৫২৪৪৫২৮০, ০১৭৫৮৪০৬৮৮৩ নম্বরে যোগাযোগ করতে পারবেন।