হজযাত্রীদের মোয়াল্লেম ফি জমা ২৪ ব্যাংকে
চলতি বছর হজে যেতে ইচ্ছুক ব্যক্তিদের প্রাক্-নিবন্ধন এবং এজেন্টদের কাছ থেকে পাওয়া মোয়াল্লেম ফির অর্থ ২৪টি ব্যাংকের মাধ্যমে নেওয়া হবে।
অনুমোদিত ব্যাংকগুলো হলো সোনালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ঢাকা; পূবালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ২৬ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা; ট্রাস্ট ব্যাংক, করপোরেট হেড অফিস, স্বাধীনতা টাওয়ার, ঢাকা; প্রাইম ব্যাংক লিমিটেড, আদমজী কোর্ট এনেক্স বিল্ডিং, মতিঝিল, ঢাকা; সাউথইস্ট ব্যাংক লিমিটেড, ৫২-৫৩ দিলকুশা ঢাকা; দি ফারমার্স ব্যাংক লিমিটেড, ৪২ গুলশান অ্যাভিনিউ, গুলশান সার্কেল-১, ঢাকা; ইসলামী ব্যাংক বাংলাদেশ, ২০ দিলকুশা বা/এ, ঢাকা; বাংলাদেশ কৃষি ব্যাংক, ৮৩-৮৫ মতিঝিল বা/এ, ঢাকা; ওয়ান ব্যাংক লিমিটেড, এইচ আর সি ভবন, ৪৬ কাওরান বাজার, ঢাকা; জনতা ব্যাংক লিমিটেড, জনতা ভবন, ১১০ মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা; শাহজালাল ইসলামী ব্যাংক, প্লট নম্বর-এসই(এ), ২/বি গুলশান সাউথ অ্যাভিনিউ, গুলশান-১, ঢাকা; ব্যাংক এশিয়া, র্যাংগস্ টাওয়ার, ৬৮ পুরানা পল্টন, ঢাকা; এক্সিম ব্যাংক, সিকফনী, প্লট-এসই (এফ), ৯ রোড-১৪২, গুলশান অ্যাভিনিউ, ঢাকা; মধুমতী ব্যাংক লিমিটেড, ডিসিসিআই বিল্ডিং, ৩য় ও ৪র্থ তলা, ৬৫-৬৬ মতিঝিল, ঢাকা; রূপালী ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা; যমুনা ব্যাংক, হাদী ম্যানশন, ২ দিলকুশা বা/এ, ঢাকা; এবি ব্যাংক, বিসিআইসি ভবন, ৩০-৩১, দিলকুশা বা/এ, ঢাকা; আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড, ৩৬, দিলকুশা বা/এ, ঢাকা; প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, গুলশান সার্কেল-২, ডরেন টাওয়ার, লেভেল-২, ৬/এ, গুলশান নর্থ অ্যাভিনিউ বা/এ, গুলশান-২, ঢাকা; মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ৬১, দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা; সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, সিটি সেন্টার, ৯১/১, মতিঝিল বা/এ, ঢাকা; অগ্রণী ব্যাংক লিমিটেড, ৩৭, দিলকুশা বা/এ, সানমুন স্টার টাওয়ার, ১৩ তলা, ঢাকা; আইসিবি ইসলামিক ব্যাংক, ১৩, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, ঢাকা এবং স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয়, ঢাকা। তথ্যবিবরণী।